, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫২ পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

বান্দরবান প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতসহ ১১ দলের জোটের উদ্যোগে বান্দরবানে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০১ জুন) দুপুরে বান্দরবানের মেঘদূত আর্মি ক্যান্টিনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী।
এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার বিরোধী দলীয় নেতা ও বান্দরবান-৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ.এস.এম. সুজা উদ্দিন,বিশেষ অতিথির ছিলেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমীর আব্দুস সামাদ,সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী লূক চাকমা,সাংবাদিক বিপ্লব চাকমাসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার নায়েবে আমীর আব্দুল কালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর বিভিন্ন উন্নয়ন ও বাজেট বরাদ্দের বিষয়গুলো সম্পর্কে জেলার সাধারণ জনগণ পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না। জনগণের স্বার্থে এসব তথ্য স্বচ্ছতার সঙ্গে জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমীর আব্দুস সামাদ বলেন, জাতীয় সংসদ যেমন একটি শক্তিশালী বিরোধী দল পেয়েছে, তেমনি বান্দরবানেও বিরোধী দল দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে দেশপ্রেমিক, সৎ ও জনমুখী নেতৃত্ব নির্বাচনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলার বিরোধী দলীয় নেতা ও বান্দরবান-৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ.এস.এম. সুজা উদ্দিন বলেন, বর্তমান জাতীয় সংসদে কার্যকর জবাবদিহিতা ও সমন্বয়ের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। তিনি সম্প্রতি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক জনাব মং সা প্রু মারমা। তিনি বলেন, বান্দরবান জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬