, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৮ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর হাসপাতালের নতুন সার্ভিস সেন্টার ভবনের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার বাসিন্দা কামরুল হাসান (৩৫), তিনি মৃত পাময়ত আলীর ছেলে এবং ভোলা জেলার শশীভূষণ থানার বাসিন্দা মো. শাকিব (২৩), তিনি হযরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ছয়তলা বিশিষ্ট সার্ভিস সেন্টার ভবনে প্রায় ১২ জন শ্রমিক কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ভবনের পাশে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মূল তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ ঘটে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন কামরুল ও শাকিব। গুরুতরভাবে আহত অবস্থায় তারা ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা এবং বিদ্যুৎ লাইনের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা অবলম্বন না করায় এই দুর্ঘটনা ঘটেছে। অনেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের গাফিলতিকেও দায়ী করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “সদর হাসপাতালের সার্ভিস সেন্টার ভবনের নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬