, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে চালকদের জন্য বিশ্রামাগার ও গাইড ওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪২ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে চালকদের জন্য বিশ্রামাগার ও গাইড ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে বান্দরবান শহরের নিলাচল সড়কের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে অধ্যাপক থানজামা লুসাই বলেন, পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট চালক ও শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের জন্য নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে জেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। চালকদের বিশ্রামের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মিত হলে তারা উপকৃত হবেন এবং যাত্রীসেবার মানও বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমাসহ বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে চালকদের জন্য বিশ্রামাগার ও গাইড ওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময় : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬