, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্তে  মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৯ পড়া হয়েছে

আবদুল হাকিম, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়ার একটি কলা বাগানে কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর পিলার এলাকার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে, পাকা সড়ক থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে মাইনটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন মো. শফি আলম (৩০)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলি গ্রামের বাসিন্দা এবং মো. হালু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।উল্লেখ্য, একই এলাকার সীমান্তবর্তী অঞ্চলে গত ২৪ মে ২০২৬ তারিখে দুটি পৃথক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় আদিবাসী নিহত হন। এক মাসের ব্যবধানে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্তে  মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬