, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

১১নং উত্তর বডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচন সম্পন্ন।

  • প্রকাশের সময় : ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে

সিহাব উদ্দিন বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১১নং উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
সম্প্রতি বিদ্যালয়ের কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব ফরিদুল আলম।
সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ বাপ্পী সভাপতি নির্বাচিত হন। এছাড়া মোহাম্মদ শাহজাহান সহ-সভাপতি নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য মোঃ আব্দুল মালেক, বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য শাহিদা আক্তার, অভিভাবক সদস্য হাসিনা বেগম,ইউপি সদস্য মোহাম্মদ ফেরদৌস আলম,অভিভাবক সদস্য মরিয়ম বেগম ও অভিভাবক সদস্য (পুরুষ) ইয়াহিয়া চৌধুরী, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মো. রহিম উল্লাহ এবং শিক্ষক প্রতিনিধি উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারা বেগম।
সভায় নবনির্বাচিত সভাপতি শহীদুল্লাহ বাপ্পী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহানও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ১১নং উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

১১নং উত্তর বডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচন সম্পন্ন।

প্রকাশের সময় : ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬