, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

  • প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৬৪ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি বিভাজিকা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহাবুবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার। শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন মাই টিভির বান্দরবান জেলা প্রতিনিধি তুহিন হোসাইন, চ্যানেল ওয়ানের বান্দরবান জেলা প্রতিনিধি সোহেল কান্তি নাথ, এনটিভির বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. শফিকুর রহমানসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের প্রত্যেকটি চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬