, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের কালাঘাটা ৩ নং ওয়ার্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে কালাঘাটা ৩ নং ওয়ার্ডের ব্রিকফিল্ড মাঠে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হাকিম চৌধুরী রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিনুল হাকিম চৌধুরী রিপন বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চা আরও বৃদ্ধি পাবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভাই ব্রাদার্স একাদশ ও ক্রেজি বয়েজ একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ভাই ব্রাদার্স একাদশ ৫–১ গোলের ব্যবধানে ক্রেজি বয়েজ একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬