, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বন্যাদুর্গতদের পাশে বান্দরবান বিজিবি, ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর।

সোমবার (১৩ জুলাই ) বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় জেলার খানসামা পাড়া ও বিজিবি পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নির্দেশনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি পরিবারের হাতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু এবং ১ লিটার ভোজ্য তেল তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে বিজিবির কর্মকর্তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিজিবির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিবি জানিয়েছে, চলমান বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান সেক্টর সদর দপ্তরের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা নিয়েও দুর্গত মানুষের পাশে থাকবে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং অনেকেই খাদ্যসংকটে ভুগছেন। এমন পরিস্থিতিতে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বিজিবির এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বন্যাদুর্গতদের পাশে বান্দরবান বিজিবি, ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬