, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বিশেষ অভিযানে উদ্ধার ১০ হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল বান্দরবান সদর থানা

  • প্রকাশের সময় : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩৯ পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে জিডিভুক্ত ১০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন। পরে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছে বান্দরবান সদর থানা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় এবং বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মো. মনির হোসাইনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) ১০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে মোবাইল ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশ ও বান্দরবান সদর থানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, “জনগণের জানমাল রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে বান্দরবান জেলা পুলিশের বিশেষ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ মোবাইল ফোন বা অন্য কোনো মূল্যবান জিনিস হারিয়ে ফেললে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং পুলিশের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধারে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা বলেন, পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার কারণেই তাদের মূল্যবান মোবাইল ফোন পুনরায় ফিরে পাওয়া সম্ভব হয়েছে। এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বিশেষ অভিযানে উদ্ধার ১০ হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল বান্দরবান সদর থানা

প্রকাশের সময় : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬