, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে গাউছিয়া কমিটির উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৮ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:-
বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আনজুমান-গাউছিয়া কমিটি বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বান্দরবানের বালাঘাটা, লেমুঝিরি মুসলিমপাড়া ও বান্দরবান বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সদস্য আলহাজ্ব মোহাম্মদ হোসেন খোকন, ট্রাস্টের সদস্য আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, সদস্য হাফেজ মোহাম্মদ মারুফ এবং আনজুমান-গাউছিয়া কমিটির মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার।

এ সময় গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ত্রাণ টিমের স্বেচ্ছাসেবক অধ্যাপক মোহাম্মদ হাসান, মেহের আলী মামুন, সালমান জুয়েল, ইফতেখার হোসেন কাননসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই পারে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আনজুমান-গাউছিয়া কমিটি বাংলাদেশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে গাউছিয়া কমিটির উদ্যোগে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬