, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি, ৩০০ জনকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের অসহায় মানুষ ও কাঠ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি। মানবিক সহায়তার অংশ হিসেবে সমিতির উদ্যোগে ৩০০ জনের মাঝে মোট ২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষ ও কাঠ ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি হাজী আবুল বশর, যুগ্ম সম্পাদক কাওছার, কোষাধ্যক্ষ মহিউদ্দীন, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, মো. আসিফ, মো. শামীম হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সমিতির নেতারা বলেন, সাম্প্রতিক বন্যায় বান্দরবানের অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে দিনমজুর ও কাঠ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের এই সংকটময় সময়ে সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, দুর্যোগের সময় সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও তারা আশ্বাস দেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যায় ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা কঠিন সময় পার করছেন। এই আর্থিক সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতি, ৩০০ জনকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা

প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬