, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে যাত্রা শুরু করল ফুল-স্ট্যাক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘ইল্যুশন টেকনোলজিস’

  • প্রকাশের সময় : ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

রনি সিকদার,বান্দরবান।
তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে বান্দরবানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ‘ইল্যুশন টেকনোলজিস’। সফট ওপেনিং ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি নিজেদেরকে জেলার প্রথম ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়েছে।
প্রতিষ্ঠানটি ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ই-কমার্স সল্যুশন, কাস্টম সফটওয়্যার তৈরি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ও ব্র্যান্ডিং, UI/UX ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংসহ আধুনিক তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট নানা ধরনের সেবা প্রদান করবে।
এছাড়াও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘ইল্যুশন টেকনোলজিস স্কিল ডেভেলপমেন্ট একাডেমি’ পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। একাডেমিতে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এমএস অফিস, জুনিয়র কোডিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ থাকবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা খন্দকার মো. আখলাক হোসেন বলেন, “প্রযুক্তির এই যুগে বান্দরবানকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই। আমাদের লক্ষ্য শুধু সফটওয়্যার সেবা দেওয়া নয়, বরং জেলার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করে এখান থেকেই বিশ্বমানের প্রযুক্তি সেবা নিশ্চিত করা।”
সফট ওপেনিং ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আল-ফারুক ইনস্টিটিউট, বান্দরবানের প্রধান শিক্ষক আমিন উল্লাহ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক আরফান হাবিব, মাইদুল ইসলাম, মশিউল ইসলাম, সমাজসেবক আহসানুল আলম রুমুসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির সফলতা কামনা এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে যাত্রা শুরু করল ফুল-স্ট্যাক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘ইল্যুশন টেকনোলজিস’

প্রকাশের সময় : ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬