, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে প্রশংসিত ‘হালাল শপ’ ও ‘ফারিহা অর্গানিক হেয়ার অয়েল’

  • প্রকাশের সময় : ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫০ পড়া হয়েছে

রনি সিকদার,বান্দরবান প্রতিনিধি। 

বান্দরবানে নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হালাল শপ ও ফারিহা অর্গানিক হেয়ার অয়েল। প্রতিষ্ঠান দুটির উদ্যোক্তা ফাতেমা আক্তার মুক্তা দীর্ঘদিন ধরে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে তুলছেন এবং তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করছেন।

প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক নারী, বিশেষ করে বিধবা ও ডিভোর্সপ্রাপ্ত নারীরা কাজের সুযোগ পেয়ে নিজেদের জীবনে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। অনলাইনে পণ্যের বিক্রির মাধ্যমে অর্জিত আয়ের একটি অংশ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নারীদের মধ্যে বণ্টন করা হয়। ফলে তারা শুধু আয়ই করছেন না, প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজ নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছেন।

সম্প্রতি অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এ স্টল নম্বর-১৪-এ অংশগ্রহণ করে হালাল শপ ও ফারিহা অর্গানিক হেয়ার অয়েল। স্টলটি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এ সময় অতিথিরা নারীদের কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

পরিদর্শন শেষে অতিথিরা আরও বেশি নারীকে এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং উদ্যোক্তা ফাতেমা আক্তার মুক্তার এ ধরনের কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে প্রশংসিত ‘হালাল শপ’ ও ‘ফারিহা অর্গানিক হেয়ার অয়েল’

প্রকাশের সময় : ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬