, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী

  • প্রকাশের সময় : ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪৬ পড়া হয়েছে

মঈন উদ্দীন, বান্দরবানপ্রতিনিধি। 

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডে জেলা জিয়া মঞ্চের আয়োজনে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া মঞ্চের সভাপতি হেলাল উদ্দিন স্বাধীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জেলা মহিলা দলের সিনিয়র সাবানেত্রী উম্মে কুলসুম নিলা,জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, পৌর জিয়া মঞ্চের সভাপতি মোঃ এরশাদ, পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, সহ জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় জেলা জিয়া মঞ্চকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি সাচিং প্রু জেরী

প্রকাশের সময় : ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬