, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

মঈন উদ্দীন, বান্দরবানপ্রতিনিধি।

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (সিজন ১) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের ব্রেকফিল্ড মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী উম্মে কুলসুম নিলা, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন,খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজ ও শিক্ষার্থীদের সুস্থ, সুশৃঙ্খল এবং মাদকমুক্ত জীবন গঠনের অন্যতম কার্যকর উপায়।তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে নিজেদের দক্ষতা ও মেধার বিকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ফাইনাল খেলায় এফটি মাস্টারপাড়া, পদুয়া এবং ভাই ব্রাদার্স একাদশ, কালাঘাটা পরস্পরের মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ভাই ব্রাদার্স একাদশ, কালাঘাটা ২-১ গোলের ব্যবধানে এফটি মাস্টারপাড়া, পদুয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে ভাই ব্রাদার্স একাদশ দুটি এবং এফটি মাস্টারপাড়া একটি গোল করে।

পরে ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬