, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

হাম রোগীদের পাশে বান্দরবান সেনা জোন, সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিদর্শনে জোন কমান্ডার, প্রয়োজন হলে এমডিএস ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তার আশ্বাস

  • প্রকাশের সময় : ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৮ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের পরিদর্শন করেছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনীর পক্ষ থেকে উন্নত চিকিৎসা ও জরুরি অ্যাম্বুলেন্স সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বুধবার  (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হাম আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের সমন্বয়ের প্রয়োজন হলে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জোন কমান্ডার বলেন, কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশন (MDS)-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সুবিধাও নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন সকল রোগীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা বান্দরবান সেনা জোনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবান সদর হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

হাম রোগীদের পাশে বান্দরবান সেনা জোন, সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিদর্শনে জোন কমান্ডার, প্রয়োজন হলে এমডিএস ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সহায়তার আশ্বাস

প্রকাশের সময় : ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬