, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি, নগদ সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ:

  • প্রকাশের সময় : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ৭০ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

শনিবার (১ আগস্ট) সকালে তিনি সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চলমান চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে জাবেদ রেজা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছি। তাদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জেলা বিএনপি ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তোষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান, সদস্য চনুমংসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জাবেদ রেজা চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন হলে জেলা বিএনপির পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান সদর হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের পাশে জেলা বিএনপি, নগদ সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ:

প্রকাশের সময় : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬