, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১৬২ পরিবারের পাশে বিএনপি, ছাইঙ্গ্যায় ত্রাণ বিতরণে জাবেদ রেজা: দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার।

  • প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ৫৮ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:-
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা এলাকার বিভিন্ন পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬২ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১০টায় রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা লুসাইমং মারমা, জসিম উদ্দিন তুষার, চনুমং মারমা, তারাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংবাথোয়াই মার্মা, ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

রোয়াংছড়িতে বন্যাদুর্গত ১৬২ পরিবারের পাশে বিএনপি, ছাইঙ্গ্যায় ত্রাণ বিতরণে জাবেদ রেজা: দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার।

প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬