, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বন্যাদুর্গতদের পাশে বিজিবি: রোয়াংছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • প্রকাশের সময় : ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৫০ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় ২ শতাধিক পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি-এর নেতৃত্বে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় বন্যাকবলিত প্রায় ২ শতাধিক অসহায় পরিবারের ৩ শতাধিক এর অধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. জয়দত্ত বড়ুয়া এবং সিনিয়র কনসালটেন্ট (নাক, কান ও গলা) ডা. দীপংকর তঞ্চঙ্গ্যা। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানেও বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বন্যাদুর্গতদের পাশে বিজিবি: রোয়াংছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রকাশের সময় : ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬