, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বাড়ছে মাছ চাষে স্বনির্ভরতার প্রত্যাশা

  • প্রকাশের সময় : ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ৫২ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। র‍্যালি ও মাছ অবমুক্তকরণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর,জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি,সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেমসহ জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি ও সংশ্লিষ্টরা।এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ি জেলা বান্দরবানে পরিকল্পিতভাবে মাছ চাষের পরিধি বাড়ানো গেলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মাছ চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনে চাষিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বান্দরবানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষে উদ্বুদ্ধকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্য খাতের সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বাড়ছে মাছ চাষে স্বনির্ভরতার প্রত্যাশা

প্রকাশের সময় : ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬