, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

  • প্রকাশের সময় : ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৭৯ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মাও. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি মাও. মো. নুরুল আলম, সেক্রেটারি মো. নাসির উদ্দিন, বান্দরবান পৌর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি সামছুল হক শামু, জেলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. ইব্রাহিম, পিসিএনপি নেতা মো. কামাল হোসেন, মো. আজিজ উদ্দীন, সজল মাস্টারসহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ ও যুব পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানা ধরনের চাপ ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে। অবৈধ চাঁদাবাজির কারণে পাহাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজি শুধু ব্যক্তিগত বা ব্যবসায়িক ক্ষতির বিষয় নয়; এটি পাহাড়ের সামগ্রিক অর্থনীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বড় ধরনের হুমকি। সশস্ত্র গোষ্ঠীগুলোর অবৈধ কর্মকাণ্ডের কারণে পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তাই কোনো ধরনের ছাড় না দিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ের সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে জন্য চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

প্রকাশের সময় : ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬