, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৪৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

“৬ রবিউল আউয়াল, সকল ঈদের সেরা ঈদ”—এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের বটতলী গাউসিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বটতলী গাউসিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানা এবং বটতলী এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ, ২নং কুহালং ইউনিয়ন শাখা, বান্দরবান সদর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর রেযা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক তরুণ আলেমেদ্বীন মুফতি মাওলানা মুহাম্মদ হাছান রেজা আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পটিয়া শাহী জামে মসজিদের খতিব হযরত শাহসুফী নূরউদ্দীন শাহ (রহঃ), গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মো. আসহাব উদ্দিন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. তমিজ উদ্দীন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার জমিদাতা আব্দুল মোমেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. খাইরুল ইসলাম, বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আবু ইউছুপ জিলানী, তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নাজিম উদ্দিন, অত্র মাদরাসার সুপার মাওলানা নুরুল ইসলাম রেজভীসহ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নানা ধরনের অস্থিরতা, হিংসা-বিদ্বেষ ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মহানবী (স.)-এর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর শিক্ষা মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও গাউসিয়া কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশের সময় : ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬