, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার

সিহাব উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ফুলতলী বিওপির টহলদল সীমান্তবর্তী শিলেরঝিড়ি এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৮/১ এস থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় কয়েকজন চোরাকারবারিকে দেখতে পান বিজিবির সদস্যরা। পরে তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে পাঁচ কাটে মোট ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবেই চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের সময় : ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬