, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম

  • প্রকাশের সময় : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ৩২ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
অতি শীঘ্রই সারা দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় বান্দরবান কে.সি.আই অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বান্দরবান এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারজিস আলম বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতি শীঘ্রই এসব নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তবে সভায় উপস্থিতির চিত্র ছিল তুলনামূলকভাবে কম। আয়োজকদের পক্ষ থেকে প্রায় পাঁচশত মানুষের বসার জন্য চেয়ার রাখা হলেও হলরুমের উল্লেখযোগ্য সংখ্যক চেয়ার খালি ছিল। পুরো হলরুমে অনেক আসন ফাঁকা দেখা যায়।

সভায় বক্তারা বান্দরবানে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম

প্রকাশের সময় : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬