, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

মিসেস মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করে বান্দরবান জেলা শহরে বড় ধরনের আনন্দ মিছিল ও শোডাউন করেছে জেলা বিএনপি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান সড়কগুলো মুখরিত করে তোলেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, মিসেস মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। এ নিয়োগের জন্য তারা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে জেলা পরিষদ বান্দরবানের মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন মাম্যাচিং এর আগেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

গণসংবর্ধনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা ও মহিলা দলের নেত্রী উমেচিংসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল

প্রকাশের সময় : ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬