, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের টংকাবতী ম্রো সাক্রয় পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭১ পরিবারের পাশে (সিসিডিবি)

  • প্রকাশের সময় : ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের গহিন পাহাড়ি এলাকা টংকাবতী ইউনিয়নের ম্রো সাক্রয় পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭১ পরিবারের মাঝে জরুরী ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সাক্রয় পাড়া আশ্রয় কেন্দ্রে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।

এসময় টংকাবতী ইউনিয়নের সাক্রয় পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭১ পরিবারের মাঝে প্রতিপরিবারকে নগদ ৮ হাজার টাকা, ২৫ কেজি চাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা জানান।

খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাইমং মার্মা, সদস্য চনুমং মার্মা ও সদস্য অ্যাডভোকেট উম্যাচিং মার্মা, টংকাবতী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো প্রদিপ, খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর ডেপুটি নির্বাহী পরিচালক জর্জ অসিত সিংহ, সহ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবান পার্বত্য জেলায় সিসিডিবি দীর্ঘ ৪০ বছর যাবত পাহাড়ের অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অত্যান্ত জরুরী। সিসিডিবির এ মহতি উদ্যোগ দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

আয়োজকেরা জানান, বান্দবানের সদর উপজেলাসহ রুমা ও রোয়াংছড়ি উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৬২৫টি বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারকে জরুরী খাদ্য সহায়তা ও প্রান্তিক এলাকায় ৩৫০টি পরিবারকে খাদ্য হাইজিন কিট ও শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের টংকাবতী ম্রো সাক্রয় পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭১ পরিবারের পাশে (সিসিডিবি)

প্রকাশের সময় : ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬