, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর হেলাল,  নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না

  • প্রকাশের সময় : ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিজের দলের লোক হলেও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “মাদকের ব্যাপারে আমার নিজের দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান টিসি আই হলরুমে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বান্দরবান জেলা পুলিশ আয়োজিত এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং, বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আব্দুস ছালাম, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর হেলাল,  নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না

প্রকাশের সময় : ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬