বিজয় ত্রিপুরা-বান্দরবান প্রতিনিধিঃ-
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর যুব উন্নয়ন অধিদপ্তর-সংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা পরিষদ সদস্য ক্যউ প্রু খিয়াং।
সম্প্রতি সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে। পুনর্গঠিত ১৫ সদস্যের পরিষদে ক্যউ প্রু খিয়াংকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর ক্যউ প্রু খিয়াং যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং তরুণদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “বান্দরবানের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। যুবকদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার উন্নয়নে তাদের আরও বেশি সম্পৃক্ত করা হবে।”
সংশ্লিষ্টরা আশা করছেন, ক্যউ প্রু খিয়াংয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার যুব উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়। এতে ক্যউ প্রু খিয়াংসহ ১৪ জনকে সদস্য করা হয়েছে।















