, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান সেনাজোনের উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ শুরু

  • প্রকাশের সময় : ০১:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি:

যুবসমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে যুব উন্নয়ন ক্যাম্পেইন–২০২৬-এর আওতায় এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।

গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ, সার্ভিসিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, “বর্তমান সময়ে কারিগরি প্রশিক্ষণের ব্যাপক চাহিদা রয়েছে। স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে চাকরি কিংবা নিজস্ব উদ্যোগে কাজ করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিংয়ের মতো চাহিদাসম্পন্ন পেশায় দক্ষ জনবল তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বান্দরবান জোনের জোন কমান্ডার প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বান্দরবান সেনাজোনের এ ধরনের উদ্যোগ জেলার যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি আগ্রহী যুবক-যুবতীদের এ ধরনের প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান সেনাজোনের উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ০১:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬