বিজয় ত্রিপুরা,বান্দরবান প্রতিনিধি।
নবগঠিত ‘বোর্ড অব ট্রাস্টি’-এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বোর্ড অব ট্রাস্টির তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এমপি বোর্ড অব ট্রাস্টির সদস্য অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”
তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়















