, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য মতবিনিময়

  • প্রকাশের সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ পড়া হয়েছে

বিজয় ত্রিপুরা,​বান্দরবান প্রতিনিধি
ইউনেস্কো (UNESCO)-এর ঢাকা কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি ড. সুজান ভাইজে (Dr. Susan Vize) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং-এর সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
​বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বান্দরবান জেলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সৌজন্য সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি ড. সুজান ভাইজে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি পার্বত্য অঞ্চলের শিক্ষা ও ঐতিহ্যের সুরক্ষায় ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
​বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা ও কৃষ্টি সংরক্ষণ এবং সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই মতবিনিময়ের মাধ্যমে ইউনেস্কো ও পার্বত্য জেলা পরিষদের যৌথ অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।
​উক্ত মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য মতবিনিময়

প্রকাশের সময় : ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬