, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণে রোয়াংছড়িতে উঠান বৈঠকঃ

  • প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের নাছালং পাড়ায় তামাক চাষ নিরুৎসাহিতকরণ এবং তামাকের বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সুমন কুমার বসাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোয়াংছড়ি উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ এহসানুল হক।
এ সময় এলাকার তামাক চাষিদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। বক্তারা তামাক চাষের ফলে মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং তামাক চাষে কৃষকের দীর্ঘমেয়াদি ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তামাকের পরিবর্তে ধান, শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন লাভজনক ও পুষ্টিকর ফসল চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাহাড়ি এলাকার মাটি ও জলবায়ু উপযোগী বিকল্প ফসল চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এগিয়ে আসার জন্য কৃষকদের আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে স্থানীয় তামাক চাষিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কৃষি বিভাগের কর্মকর্তারা তামাক চাষ থেকে বেরিয়ে এসে বিকল্প ও লাভজনক ফসল চাষে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তার বিষয়ে কৃষকদের আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে নাছালং পাড়ায় ঝুম ধানের নমুনা শস্য কর্তন করা হয়। এ সময় পাহাড়ি কৃষির সম্ভাবনা, ঝুম চাষের আধুনিকায়ন এবং কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার মাধ্যমে রোয়াংছড়ির পাহাড়ি কৃষিতে নিরাপদ, টেকসই ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণে রোয়াংছড়িতে উঠান বৈঠকঃ

প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬