, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে দুই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু জেরী

  • প্রকাশের সময় : ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ পড়া হয়েছে

মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার ক্রাউ আমতলী পাড়ায় ব্রীজসহ রাস্তা নির্মাণ এবং ডলুপাড়া সড়ক আরসিসি করণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের বাস্তবায়নে দুইটি প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্প দুটির মোট স্কিম ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্ আহাম্মদ, বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরীসহ বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সড়ক ও ব্রীজ নির্মাণের এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্থানীয় জনগণের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরও সহজ হবে।
তারা বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা প্রয়োজন। নির্মাণকাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
পরে অতিথিরা দুইটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে দুই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী সাচিং প্রু জেরী

প্রকাশের সময় : ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬