, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানের চিম্বুকে ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ পড়া হয়েছে

বিজয় ত্রিপুরা,প্রতিনিধি বান্দরবান।
বান্দরবানের চিম্বুক ওয়াই জংশনে যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬’। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা এবং ম্রো সম্প্রদায়ের তরুণদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আজ বুধবার বিকালে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব চনুমং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রামা ধর্ম পরিচালনা কমিটির সভাপতি ও ম্রো কারবারি জনাব রেনপর ম্রো।
এছাড়াও চিম্বুক এলাকার বিভিন্ন পাড়ার কারবারি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক যুব সমাজের সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ফুটবল টুর্নামেন্টকে ঘিরে চিম্বুক এলাকার যুব সমাজ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানের চিম্বুকে ম্রো মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬