, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬,সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন বান্দরবান সদর

  • প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২২ পড়া হয়েছে

মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দলের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। শেষ পর্যন্ত বান্দরবান সদর উপজেলার একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।

গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক।

সেরা গোলকিপার নির্বাচিত হন ইমন বড়ুয়া। সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ—তিনটি পুরস্কারই অর্জন করেন মো. জাফর।

ফাইনাল ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করেন। ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সমাপনী অনুষ্ঠানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ বান্দরবানের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। টুর্নামেন্টটি শুধু মাঠের প্রতিযোগিতায় সীমাবদ্ধ ছিল না; খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি করেছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলার শিরোপা জয়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও বান্দরবানের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পাহাড়ি জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬,সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন বান্দরবান সদর

প্রকাশের সময় : ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬