হারুন ত্রিপুরা, থানচি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মাধবী মার্মা এমপি অংশগ্রহণ করেন।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান কার্যক্রম, বাজেট, অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং নারী ও শিশুর উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও কল্যাণে গৃহীত কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় সংসদের স্থায়ী কমিটির এ বৈঠক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।














