, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

  • প্রকাশের সময় : ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৩ পড়া হয়েছে

আমিনুল ইসলাম খন্দকার,লামা প্রতিনিধি।

বান্দরবানের লামার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘নদীর ঘাট’ এলাকায় এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), লামা উপজেলা শাখা।

শনিবার (১০ অক্টোবর) পৌরসভার নদীর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা প্লাস্টিক, পলিথিন ও নানাবিধ বর্জ্য অপসারণের মাধ্যমে পর্যটন স্থানটির সৌন্দর্য ফিরিয়ে আনতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচি পালন করা হয়।

​স্থানীয় ও পর্যটকদের সূত্রে জানা যায়, লামার আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি দীর্ঘদিন ধরে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল। এতে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছিল, তেমনি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরিবেশ সুরক্ষা ও পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে ছাত্র পরিষদের তরুণ কর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমে পড়েন।

​অভিযান পরিচালনাকালে সংগঠনের সদস্যরা জমে থাকা বর্জ্য অপসারণ করার পাশাপাশি আগত পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে নদী ও পর্যটন এলাকার পরিবেশ রক্ষা করতে সবাইকে আহ্বান জানান তাঁরা।

​এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, লামা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, “লামার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ নদীর ঘাট দীর্ঘদিন ধরে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল। এতে একদিকে যেমন পর্যটন সৌন্দর্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।”

​তিনি আরও জানান, “পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর লামা—এটাই আমাদের অঙ্গীকার।” নদী ও পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এবং একটি পরিচ্ছন্ন লামা গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

প্রকাশের সময় : ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬