বান্দরবান প্রতিনিধি:
ক্যান্সার আক্রান্ত আসমা আক্তারের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হাফেজঘোনা ৮ নম্বর ওয়ার্ড বিএনপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপির নির্দেশনায় সাইদুল আলম সাঈদের নেতৃত্বে অসুস্থ আসমা আক্তারকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
হাফেজঘোনা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত আসমা আক্তারের চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তাঁদের এ উদ্যোগ অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোর পাশাপাশি সংকটময় সময়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।














