, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ২ পড়া হয়েছে

মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবানে বিভিন্ন মন্দির ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ অনুদান বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর সৈয়দ রবিউল ইসলাম। এ সময় বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন নাতিক শেখ তাকি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে কাজ করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ

প্রকাশের সময় : এক ঘন্টা আগে