, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান রুমা উপজেলায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত

  • প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১৪৬ পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন।

আজ (৩১ অক্টোবর) শুক্রবার দুপুরে রুইফ পাড়া এলাকায় নিজ জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।

আহত জুমচাষী কাইং প্রে ম্রো (৩৪) তিনি রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রো’র ছেলে।

স্থানীয় সূত্রে , দুপুরে নিজের পাহাড়ি জুমে কলারছড়ি কাটার সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে কাইং প্রে ম্রো’র ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, “নিজ জুমে কলার বাগানে কলারছড়ি সংগ্রহের কাজ করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ওই স্থানে ভাল্লুকের বাচ্চা থাকতে পারে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।”

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী জানান, চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আঘাত গুরুতর হওয়ার কারনে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান রুমা উপজেলায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত

প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫