, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

ইয়াশ ও তটিনীর প্রেমের গুঞ্জন

Oplus_131072

অল্প সময়ের মধ্যে রোমান্টিক নাটকের আলোচিত জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান ও তটিনী। পর্দায় দুজনের রসায়ন দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। দুজনকে জড়িয়ে গুঞ্জনেরও শেষ নেই। কেউ কেউ বলেন, তাঁরা পর্দা ছাপিয়ে বাস্তবেও প্রেম করছেন।

আসলেই কি ইয়াশ ও তটিনী প্রেম করছেন, বিষয়টি নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়ছে এই জুটি। গত বুধবার ‘মেরিল ক্যাফে লাইভ’-এ বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াশ স্পষ্ট করে বলেন, ‘ও (তটিনী) তো আমার প্রেমিকা না।’ তাহলে দুজনের সম্পর্কটা কী—ইয়াশ জানান, তটিনী তাঁর বন্ধু ও সহশিল্পী।

বছরখানেক আগে ‘মেরিল ক্যাফে লাইভ’-এ বিষয়টি নিয়ে তটিনীকেও প্রশ্ন করা হয়েছিল। তিনিও স্পষ্ট করেছেন, দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, তাঁরা খুব ভালো বন্ধু ও সহশিল্পী। তটিনী বলেন, ‘হি ইজ জাস্ট মাই কো-আর্টিস্ট (তিনি আমার শুধুই সহশিল্পী)। হি ইজ গুড ফ্রেন্ড অব মাইন (তিনি আমার ভালো বন্ধু)।’

তাহলে গুঞ্জনটা ছড়াল কেন? সেই উত্তরও দিয়েছেন তাঁরা। তটিনী বলেন, ‘আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা (পর্দার রসায়ন) এতই ভালো, দর্শক এতই পছন্দ করেন; সেই কারণেই মানুষ মনে করেন দুজনের মধ্যে কিছু আছে। বাট এ রকম কিছুই না।’

ইয়াশ রোহানের ভাষ্যও প্রায় একই রকম, ‘এটা অনেকে মনে করে। কারণ, দেখা যায় যে অনেক কাজ একসঙ্গে করলে অনেক কথা হয়। আসলে গুঞ্জনটা সত্যি নয়।’

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

ইয়াশ ও তটিনীর প্রেমের গুঞ্জন

প্রকাশের সময় : ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫