, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

লামায় ৬ ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৩৮ পড়া হয়েছে

লামা প্রতিনিধি।

বান্দরবান লামা উপজেলায় অবৈধ ভাবে পাহাড় কাটার অপরাধে ৬ ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ।

আজ (৫ নভেম্বর) বুধবার দুপুর থেকে আনুমানিক ২ টা থেকে ৫ টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়। লামা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ এর নেতৃত্বে এ সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়।

যে সব ইটভাটাকে জরিমানা করা হয়- ইয়াংছায়- PBN, BNB ও ফাইতং এ- YSB, BMW, 4BM, UBN।

অভিযানে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করা হয়৷ এ সময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

লামা উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, লামা উপজেলায় অবৈধ ভাবে নির্মিত সকল ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। লামা উপজেলা প্রশাসন পরিবেশ বিনষ্টকারীদের বিরোদ্ধে জিরোটলারেন্স।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

লামায় ৬ ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫