, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় উচ্ছ্বসিত বিএনপি, বান্দরবানে আনন্দ মিছিল অতি শীঘ্রই উপজেলা-পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৪৯ হাজার ৯৮২ পিস ইয়াবা উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করছে ‘সাথী’ পার্সেল ডেলিভারি থেকে বাজার-ওষুধ পৌঁছে দেওয়া—এক প্ল্যাটফর্মেই মিলবে নানা অন-ডিমান্ড সেবা ‘৬ রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ’—বটতলীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন মোল্লার বাজারে জুয়া ও মাদকের ভয়াল বিস্তার, আতঙ্কে এলাকাবাসী

বাইশারীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৪৭ পড়া হয়েছে

সিহাব উদ্দিন-নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ-
৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত কাল শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রদল নেতা মোঃ শাহরিয়ার শিহাবের সঞ্চালনায় ও ওলামা দলের নেতা হাফেজ মাওলানা ইসমাইলের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক আবদুর রশিদ, শ্রমিকদলের আহ্বায়ক ছব্বির আহমেদ, ছাত্রদল নেতা মোস্তফা কামাল প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বিশাল র‍্যালি বের হয়ে বাইশারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলম, মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ারুল হক, ছৈয়দ নুর কারবারী, জালাল আহমদ, হাবিবুর রহমান, হেলাল মাতব্বর, মো. ইসমাইলসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে বান্দরবান জেলার ৩০০নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না, এখন তারাই দলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নই হতে পারে জাতীয় পুনর্জাগরণের পথ। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জনপ্রিয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাটির নিচে লুকানো ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

error: Content is protected !!

বাইশারীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫