, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকসহ অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে

  • প্রকাশের সময় : ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৫৫ পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার টংকাবতী–সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদারের নেতৃত্বে টংকাবতী–সুয়ালক সংযোগ সড়কের মিঠাখালী এলাকায় অভিযান চালানো হয়।এই অভিযান চলাকালে অবৈধ জ্বালানীকাঠবোঝাই একটি তিন টনা ট্রাক সুয়ালকের দিকে যাওয়ার সময় সেটি আটক করা হয়। পরে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহলদলের প্রধান মো. মুনতাসির রহমান ঘটনা স্থলে উপস্থিত হন।

একটি ট্রাকসহ প্রায় ২৮০ ঘনফুট অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত কাঠ ও ট্রাকটি টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো.রাফি-উদ-দৌলা সরদার বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। আটককৃত কাঠের মালিকের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, অবৈধভাবে কাঠ পাচার রোধে বন বিভাগের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চল রক্ষায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

সাম্প্রতিক সময়ে বান্দরবানের বিভিন্ন এলাকায় অবৈধ কাঠ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বন বিভাগের নজরদারি ও অভিযানের তৎপরতা জোরদার করা হয়েছে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকসহ অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে

প্রকাশের সময় : ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫