, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবান জোনের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে ৬ রোহিঙ্গা আটক

  • প্রকাশের সময় : ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বান্দরবান জোনের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে নিয়মিত তল্লাশী অভিযানের সময় ৬ জন রোহিঙ্গা পুরুষকে আটক করেছে সেনাবাহিনী।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি-এর নির্দেশনায় পরিচালিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশী করার সময় চেকপোস্টে দায়িত্বরত সেনাসদস্যরা ৬ জন সন্দেহভাজন যাত্রীকে আটক করেন। পরে জাতীয় পরিচয়পত্র চাইলে তারা নিজেদেরকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

আটককৃতদের পরিচয়,১. রহিমুল্লাহ (২৪) ২.হাসিমোল্লা (৩৯) ৩. হানিফ (২৫) ৪. ইমাম হোসেন (২৭) ৫. সৈয়দ আলম (৩২) ৬. মোঃ সাগের (২১)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে তারা সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এমন তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবান জোনের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে ৬ রোহিঙ্গা আটক

প্রকাশের সময় : ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫