, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

মানিকপুরে তিন ইটভাটার চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

  • প্রকাশের সময় : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৫৩ পড়া হয়েছে

চৌধুরী মোহাম্মদ সুজন, লামা প্রতিনিধি।

চকরিয়া উপজেলার মানিকপুর ফাইতংএলাকায় নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত তিনটি ইটভাটার চিমনি এস্কেভেটর দিয়ে ভেঙে উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল ।

আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জমির উদ্দিন এবং ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম নেতৃত্ব দেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল সালাম, আবদুল লতিফ জনি, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লামা সেনানিবাসের সদস্যরা, ফাইতং পুলিশ, ফায়ার সার্ভিস, প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।
এ সময় কক্সবাজারের চকরিয়া মানিকপুর এলাকায় মো. গিয়াস উদ্দিনের মালিকানাধীন AMB-1, AMB-2 ও AMB-3 ইটভাটায় চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের সুরক্ষা ও ভাটার ধোঁজায় স্বাস্থ্যঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

মানিকপুরে তিন ইটভাটার চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

প্রকাশের সময় : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫