, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা শুরু।

  • প্রকাশের সময় : ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

মঈন উদ্দীন,বান্দরবান।

বান্দরবানের মূলধারার সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা পদ্ধতির সঙ্গে সাংবাদিকদের পরিচিত করা, সংবাদ সংগ্রহ থেকে প্রকাশনা পর্যন্ত ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং অনলাইন প্ল্যাটফর্মে মাল্টিটাস্কিং সক্ষমতা উন্নয়ন—এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এমন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণ পরিচালনা করছেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত ও মো. মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৩৫ জন সংবাদকর্মী।

আগামী ২৭ নভেম্বর সনদপত্র বিতরণের মাধ্যমে তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা শুরু।

প্রকাশের সময় : ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫