, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বান্দরবানে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন

  • প্রকাশের সময় : ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

Oplus_2228224

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে ১ নং ওয়ার্ড, বালাঘাটা বাজারে সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রির দায়িত্বপ্রাপ্ত (ওএমএস) ডিলার মোঃ রিদোয়ানুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে স্থানীয়রা ডিলারশিপ কেন্দ্রে গেলে অনিয়মের সত্যতা পায়।

ঘটনার খবর পেয়ে খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো.আশফাক ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মজুদ যাচাই-বাছাই করেন এবং অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কর্মকর্তারা জানান, ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী ডিলারের কাছে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চাল থাকার কথা থাকলেও সেখানে পাওয়া যায় মাত্র ৫০ বস্তা। এছাড়া আগের বিতরণের ৩০ কেজি ওজনের ১২টি বস্তা অক্ষত অবস্থায় মজুদ থাকতে দেখা যায়, যা চাল বিতরণের ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম ও আত্মসাতের ইঙ্গিত দেয়।

স্থানীয়দের দাবি, ডিলার রিদোয়ানুল হক নিয়মিত মানহীন ও পরিবর্তিত চাল সাধারণ মানুষের কাছে বিতরণ করেন এবং ভালো মানের চাল বাইরে বিক্রি করে দেন। দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সরকারি খাদ্য সহায়তা বিতরণে কেউ অনিয়ম করার সাহস না পায়।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বান্দরবানে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন

প্রকাশের সময় : ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫