, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা কর্মসূচি (২য় পর্ব)

  • প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি।

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বান্দরবানের বিভিন্ন পাড়ার মোট ৩৯টি চার্চ/গির্জা কমিটি, পাড়াবাসী এবং ৩০০-এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান, নির্মাণ ও সংস্কারের জন্য সামিয়ানা, টিন, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন,“বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে।” তিনি আগত সুবিধাভোগীদের হাতে বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন।
বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও গতিশীল করবে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা কর্মসূচি (২য় পর্ব)

প্রকাশের সময় : ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫