, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান বিতরণ বান্দরবানে সাকসেস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত আসমার পাশে মন্ত্রী সাচিং প্রু জেরী, চিকিৎসায় নগদ অর্থ সহায়তা সূর্যমুখী শিশু কিশোর ফাউন্ডেশন এর ২৯ তম প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবানে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ মাসের শিশু আহাদ, বাঁচাতে প্রয়োজন মানবিক সহযোগিতা। বান্দরবানের বালাঘাটার শিশু আব্দুল্লাহ আল আহাদ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে; চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার  লামায় নদীর ঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালালো পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, অংশ নিলেন মাধবী মার্মা এমপি

পার্বত্য বান্দরবান-৩০০ আসনে চার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

  • প্রকাশের সময় : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১৩ পড়া হয়েছে

রনি সিকদার, বান্দরবানঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান-৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মোট চারজন প্রার্থীর হাতে নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দে বিএনপির প্রার্থী সাচিং প্রু ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন শাপলা কলি প্রতীক লাভ করেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহর পক্ষে তাঁর প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক তুলে দেওয়া হয়।

বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক হস্তান্তর করেন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তাঁদের প্রতিনিধি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও বিধিমালা মেনে নির্বাচন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

জনপ্রিয়

সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেন, আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট

error: Content is protected !!

পার্বত্য বান্দরবান-৩০০ আসনে চার প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

প্রকাশের সময় : ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬